জামরুল খেলে কি ওজন বাড়ে জেনে নিন ?
জামরুল খেলে ওজন বাড়ে না কমে ?
জামরুল একটি সাদা কালারের রসালো ফল । এটি সাদা এবং লাল কালারের হয়ে থাকে । এতে
৯০ ভাগ পানি থাকে, যা শরীরকে ঠাণ্ডা করে । জামরুলে রয়েছে প্রচুর পরিমাণে
ভিটামিন সি, ফাইবার, খনিজ ও আন্টিঅক্সিডেন্ট ।
জামরুল ওজন নিয়ন্ত্রণে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও হজম শক্তি বৃদ্ধিতে বিভিন্নভাবে কাজ করে থাকে । তাই এ সকল উপকারিতা গুলো পাওয়ার জন্য আমরা নিয়মিত বা মাঝে মধ্যে জামরুল খেতে পারি । চলুন আজ জামরুল খেলে কি ওজন বাড়ে এই নিয়ে আলোচনা করব ।
পেজ সূচিপত্র ঃ জামরুল খেলে ওজন বাড়ে না কমে তা নিয়ে আজ আমরা বিস্তার আলোচনা করব
- জামরুল কি ?
- জামরুলের গুনাগুণ
- ওজন বাড়ে না কমে জেনে নিন
- কম ক্যালরি
- উচ্চ পানি
- ক্ষুধা নিয়ন্ত্রণ
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ
- হজম শক্তি বৃদ্ধি
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
- লিভার সুরক্ষা
- শেষ কথা
জামরুল কি ?
জামরুল হচ্ছে সাদা কালারের এক জাতীয় ফল । এটি সাদা এবং লাল দুই কালারের হয়ে
থাকে । এই জামরুলের প্রচুর পরিমাণ পানি রয়েছে । অর্থাৎ এই ফলে ৯০ ভাগ পানি
রয়েছে । তাই এই ফল খেলে আপনার শরীরে পানি শূন্যতা দূর হয়ে যাবে । তাই বুঝতেই
পারছেন পানি শূন্যতা দূর করার জন্য এই ফলটি আপনার জন্য উপযুক্ত ।
এছাড়াও এই ফলটি বিভিন্ন ধরনের সমস্যা দূরীকরণে সাহায্য করে থাকে । যেমন
ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ক্ষুধা নিয়ন্ত্রণে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং
লিভার সুস্থ বা ভালো রাখার জন্য আপনি জামরুল খেতে পারেন । আমরা অনেকে পানি
শূন্যতা রোগে ভুগি । অর্থাৎ আমাদের শরীরে পানি কম থাকে, এই সকল সমস্যা থেকে
মুক্তি পাওয়ার জন্য আমরা নিয়মিত জামরুল খেতে পারি ।
জামরুলের গুনাগুণ
জামরুলের অনেক গুনাগুন রয়েছে যা বলে শেষ করা সম্ভব নয় । জামরুলের ভাই ৯০
ভাগই পানি । তাই বুঝতেই পারছেন জামরুল খেলে আপনার পানি শূন্যতা রোগ ভালো হয়ে
যাবে । এছাড়াও জামরুল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, ওজন নিয়ন্ত্রণে থাকে,
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, লিভার ভালো থাকে, ক্ষুদা নিয়ন্ত্রণে সাহায্য
করে ইত্যাদি ।
এছাড়াও বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত জামরুল খেলে ।
তাই জামরুলের গুনাগুন বা গুরুত্ব অনেক বেশি । জামরুল খেলে এতগুলো সমস্যা থেকে
মুক্তি পাওয়া সম্ভব । তাই এ সকল রোগবালায় থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি
চাইলে জামরুল খেতে পারেন । এতে করে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
আপনার শরীর সতেজ থাকবে ।
ওজন বাড়ে না কমে জেনে নিন
আমাদের অনেকেরই ধারণা রয়েছে বা অনেকেই বলেন যে, জামরুল খেলে নাকি ওজন বেড়ে
যায় । এটা সম্পূর্ণ ভুল ধারণা । বরঞ্চ জামরুল খেলে ওজন কমে । অর্থাৎ জামরুলের
কোন চর্বি নেই । আর চর্বি যদি না থাকে, তাহলে বুঝতেই পারছেন, ওজন বাড়ার প্রশ্নই
ওঠে না । তাই জামরুল নিয়মিত খেলে ওজন বাড়ে না, বরঞ্চ কমে যায় ।
আরও পড়ুনঃ মিষ্টি কুমড়া খেলে কি এলার্জি বাড়ে ?
তাই আপনার ওজন কমানোর জন্য বা ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য, আপনি নিয়মিত জামরুল
খেতে পারেন । এতে করে আপনার শরীরে চর্বি জমবে না বা ওজন নিয়ন্ত্রণে থাকবে
। আর ওজন নিয়ন্ত্রণ থাকলে আপনার শরীর সুস্থ এবং স্বাভাবিক থাকবে । কারণ যার
শরীরে চর্বি যত কম, তার শরীরে অসুখও তত কম ।
কম ক্যালরি
জামরুল কম ক্যালরিযুক্ত একটি ফল । অর্থাৎ জামরুলে ক্যালোরির পরিমাণ খুব কম ।
তাই ওজন নিয়ন্ত্রণে নিয়মিত বা মাঝে মাঝে জামরুল খেতে পারেন । এতে করে আপনার
শরীরে ক্যালরি কম থাকবে এবং ওজন নিয়ন্ত্রনে থাকবে । আপনার শরীরে যদি ক্যালরি
বেশি হয়ে যায়, সেক্ষেত্রে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে বা রোগ
বালাই দেখা দিতে পারে ।
ওজন আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা । অর্থাৎ বিভিন্ন কম বয়সী মানুষের ওজন
বেড়ে যাচ্ছে । তার কারণ প্রতিটা খাবারের এখন ভেজাল মেশানো হয় । আর এই ভেজাল
মেশানো খাবার খেয়ে আমাদের শরীরে ক্যালরি বেড়ে যায় । তার ফলে ওজন বেড়ে যায়
। আর ওজন বেড়ে গেলে নানা ধরনের সমস্যা দেখা দেয় । সকল সমস্যা থেকে মুক্তি
পাওয়ার জন্য আপনি জামরুল খেতে পারেন ।
উচ্চ পানি
আমরা প্রথমেই বলেছি যে জামরুল উচ্চ পানিযুক্ত একটি ফল বা খাবার । জামরুলে
রয়েছে ৯০ ভাগই পানি । বুঝতেই পারছেন এতে কি পরিমাণ পানি রয়েছে । তবে এই ফল
খেলে অর্থাৎ এই ফলের পানি খেলেও অনেক উপকারিতা রয়েছে । প্রতিটি ফলেই পানির
পরিমাণ বেশি থাকে । অর্থাৎ ফলগুলো রসালো হয়ে থাকে । আর এই সকল ফলের রস শরীরের
জন্য অনেক উপকারী ।
ফলের মধ্যে পানির পরিমাণ বেশি হওয়ার কারণে বেশিরভাগ ফলই জুস বানিয়ে খাওয়া
হয় বা জুস খেতে ভাল লাগে । এটি যদি আপনি বাড়িতে জুস বানিয়ে খান, তাহলে
উপকারিতা বেশি পাবেন । আর যদি কেনা ফলের জুস খান, সেক্ষেত্রে ভেজাল মিশানো থাকে
। তাই আপনি জুস খেতে চাইলে তাজা ফল কেটে বাড়িতে ব্লেন্ড করে জুস বানিয়ে খেতে
পারেন ।
ক্ষুধা নিয়ন্ত্রণ
জামরুল খেলে ক্ষুধা নিবারণ করা সম্ভব । জামরুল একটি স্বাস্থ্যকর নাস্তা হিসেবে
কাজ করে এবং এটি খেলে অতিরিক্ত খাবার প্রবণতা কম হয় । তাই ধরা যায় এটি খুলে
খেলে ক্ষুধা নিবারণ করা সম্ভব । অর্থাৎ এটি খেলে সামান্য পেট ভরা থাকতে পারে
যার কারণে ক্ষুধা কম পায় । আবার অনেক ধরনের ফল রয়েছে যেটি খেলে অনেকক্ষণ
পেট ভরা থাকে ।
ফল সাধারণত পেট ভরানোর জন্য নয় । ফল খাওয়া হয় সাধারণত তার পুষ্টিগুণ পাওয়ার
জন্য । যাতে করে এই পুষ্টিগুণ গুলো আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দূর করতে
সাহায্য করে । আর জামরুল খেলে খানিকটা সময় পেট ভরা এবং পুষ্টিগুণও পাওয়া যায় ।
তাই জামরুল আপনি হালকা পেট ভরানোর জন্য নাস্তা হিসেবে এবং ফল হিসেবে দুই
ভাবেই কাজে লাগাতে পারেন ।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
জামরুল খাওয়ার ফলে যে সকল উপকারিতা গুলো রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জামরুল
খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব । জামরুলের মধ্যে থাকা জাম্বোসাইন ও
অ্যালকালয়েড রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে । তাই বুঝতেই
পারছেন জামরুল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব । তাই আপনি জামরুল খেতে
পারেন ।
ডায়াবেটিস খুবই ভয়াবহ এবং মারাত্মক একটা অসুখ । এই রোগের প্রধান কারণ হচ্ছে
শরীরে সুগারের পরিমাণ বেশি থাকা । আর সুগার একবার বেড়ে গেলে আপনি অসুস্থ হয়ে
পড়বেন । আপনি মৃত্যুর মুখোমুখিও হতে পারেন । তাই সুগার লেভেল কন্ট্রোল রাখার
জন্য আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী খাবার খেতে হবে । সে সকল খাবারের মধ্যে
একটি হচ্ছে জামরুল । জামরুল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব ।
হজম শক্তি বৃদ্ধি
জামরুল খেলে যে সকল উপকারিতা পাওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে জামরুল খেলে
হজম শক্তি বৃদ্ধি পায় । খাবার হজম করা খুবই জরুরি একটি বিষয় । আর এই জামরুল
খেলে হজম শক্তি বৃদ্ধি পায় । অর্থাৎ আমরা যে সকল খাবার গুলো খাই সেগুলো
তাড়াতাড়ি হজম করা সম্ভব । তাই বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ খাবার এই
জামরুল ।
জামরুলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার । এই ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যার দূর
করে এবং আমাদের পেট পরিষ্কার রাখে । তাই বুঝতে পারছেন জামরুল আমাদের পেটের
সমস্যা দূর করে । অনেকেই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন । যাদের এই ধরনের
সমস্যা রয়েছে তারা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত জামরুল খেতে
পারেন ।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে বোঝায় আপনার নিয়মিত জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা
ইত্যাদি । এই সমস্যাগুলো মাঝে মধ্যে হয়ে থাকে বা দেখা দেয় । তাই আপনি জামরুল
যদি নিয়মিতভাবে বা মাঝে মধ্যে খান, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
পাবে । অর্থাৎ এই সকল রোগবালই গুলো হবে না । অর্থাৎ শরীর সুস্থ থাকবে
।
আরও পড়ুন ঃ জামরুল খাওয়ার ফলে লিভার ভালো থাকে
তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনি নিয়মিত জামরুল খেতে পারেন ।
জামরুলে অনেক শক্তি রয়েছে বা ভিটামিন রয়েছে । যার ফলে আপনার বিভিন্ন রোগবালাই
থেকে মুক্তি পাওয়া সম্ভব । এছাড়াও জামরুলে প্রচুর পরিমাণে পানি রয়েছে ।
যা খেলে আপনার শরীরের পানি শূন্যতা দূর হয়ে যাবে ।
লিভার সুরক্ষা
লিভার খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ । এটি ভালো রাখার জন্য আমরা কত কিছুই না করি
। এটি সচল রাখা খুব জরুরি । অর্থাৎ আমরা যে সকল খাবারগুলো খাই সেগুলো লিভারের
সাথে সম্পৃক্ত । লিভার যদি সচল না হয় বা ঠিকঠাকভাবে কাজ না করে, তাহলে আমরা
কোন খাবার খেয়ে শান্তি পাবো না । তাই চলুন আমরা লিভার সুরক্ষা রাখার জন্য
জামরুল খেয়ে দেখি ।
জামরুল লিভার সুরক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে । হেপাটোপ্রটেকটিভ
উপাদান লিভারের টক্সিন দূর করতে সাহায্য করে । তাই বুঝতেই পারছেন লিভারের যত্নে
জামরুল কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাইলে এবার সুরক্ষার জন্য বা
লিভার ভালো রাখার জন্য আমরা নিয়মিত জামরুল খেতে পারি ।
শেষ কথা
পরিশেষে বলা যায়, জামরুল আমাদের বিভিন্ন উপকারিতা দিয়ে থাকে বা উপকার করে
থাকে । তাই এ সকল উপকারিতা বা গুণাবলী পাওয়ার জন্য আমি নিয়মিত জামরুল খেতে
পারি । এটি আমাদের শরীরে বিশেষ ভূমিকা পালন করে থাকে । এটি আমাদের শরীরে পানির
চাহিদা পূরণ করে থাকে । কারণ জামরুলের প্রচুর পরিমাণ পানি রয়েছে ।
জামরুলের প্রায় ৯০ ভাগই পানি রয়েছে । ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট
ইত্যাদি রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান
। আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । ভুল ত্রুটি হলে মাফ করবেন ।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url